বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

গ্রেফতারকৃত নেতাকর্মীসহ আলেমদের মুক্তির দাবি শায়খে চরমোনাইর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, সারাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগি সংগঠনের গ্রেফতারকৃত সকল নেতাকর্মীসহ আলেমদের আশু মুক্তির দাবি জানিয়েছেন।

তিনি বলেন, গ্রেফতার, হামলা-মামলা করে ইসলামকে ঠেকিয়ে রাখা যাবে না। দিন দিন ইসলামের প্রতি মানুষের আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। বস্তুবাদী শাসন ব্যবস্থা থেকে মানুষ মুখ ফিরিয়ে নেচ্ছ।

গতকাল চরমোনাই মাদরাসায় সোনারগাঁও উপজেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও চরমোনাই মুজাহিদদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বিশেষ করে সোনারগাঁওয়ে গ্রেপ্তারকৃত নেতাকর্মীসহ সারা দেশে গ্রেফতারকৃত নিরীহ আলেমদের মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন শায়খে চরমোনাই হাফিজাহুল্লাহ।

মুফতী ফয়জুল করীম বলেন, দেশে কর্তৃত্ববাদী শাসন চলছে। মানুষের মৌলিক অধিকার ভুলুন্ঠিত। জানমাল, ইজ্জত আব্রুর নিরাপত্তা নেই। সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।

তিনি বলেন, স্বাস্থ্যখাতের দুর্নীতি দূর করে দ্রুত সময়ের মধ্যে সকলকে ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে সরকার রাজনীতি শুরু করেছে। গণটিকা কর্মসূচি সরকারের দলীয় কর্মসূচিতে পরিণত করেছে। যেখানে সরকারি হিসাব মতে ২৭ কোটি ৬৫ লাখ ডোজ টিকা প্রয়োজন, সেখানে তারা সোয়া কোটি ডোজ টিকা নিয়ে গণটিকা ঘোষণা দিয়ে জাতির সাথে তামাশা করেছে।

গণটিকার কার্যক্রমে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার কারণে জনদুর্ভোগে নিপতিত হয়। তিনি বলেন, হাসপাতালগুলোতে লোকবল ও চিকিৎসা সামগ্রীর সঙ্কট প্রকট হয়ে উঠে। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে দেশের পুরো জনগোষ্ঠীকে টিকার আওতায় নিয়ে আসার কার্যকরী উদ্যোগ নিতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ