বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

একটি ভুল আমল: শিশুকে কেবলার দিকে মুখ করে বা পিঠ দিয়ে মলমূত্র ত্যাগ করানো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিবলার দিকে মুখ করে কিংবা পিঠ দিয়ে মলমূত্র ত্যাগ করার বিষয়ে হাদীসে নিষেধাজ্ঞা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

لَا تَسْتَقْبِلُوا الْقِبْلَةَ، وَلَا تَسْتَدْبِرُوهَا لِغَائِطٍ أَوْ بَوْلٍ

তোমরা মলমূত্র ত্যাগ করার সময় কেবলার দিকে মুখ করে বা পিঠ দিয়ে বসো না। সুনানে নাসায়ী, হাদীস ২১

কিন্তু কিছু মানুষকে দেখা যায়, তারা মনে করেন, এ হুকুম শুধু বড়দের জন্য নির্ধারিত। ফলে শিশুদের ক্ষেত্রে এ বিষয়টি লক্ষ রাখেন না। অথচ শিশুদের ক্ষেত্রেও বিষয়টি লক্ষ রাখা উচিত।

মানুষ মনে করে, শিশুই তো; তার ক্ষেত্রে আবার এসব বিষয় খেয়াল করতে হবে কেন! ওর কি আর গুনাহ-খাতার বিষয় আছে? তাদের এ ধারণা ঠিক নয়। শিশুকে এভাবে ইস্তেঞ্জা করালে শিশুর গুনাহ হবে না ঠিকই; কিন্তু মা-বাবা অথবা যে ব্যক্তি এমনটি করবে তার গুনাহ হবে, তিনি দোষী হবেন।

আল-কাউসার-এর সৌজন্যে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ