বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

‘আফগান পরিস্থিতির ওপর সতর্ক পর্যবেক্ষণ রাখবে বাংলাদেশ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে মানুষের পছন্দের যে সরকার গঠিত হবে তার বাস্তব দৃশ্যমান হওয়া পর্যন্ত দেশটির পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ওপর সতর্ক পর্যবেক্ষণ রাখবে বাংলাদেশ- এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।

আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ের নিজ দপ্তরের এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত সুদৃৃঢ়। যদিও ভাতৃপ্রতিম ওই রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক সময়ে কিছুটা ভাটা পড়েছে। আমরা চাই আফগানিস্তানের জনগণের জানমালের ক্ষতি না হোক। সেখানে সক্রিয় সমস্ত রাজনৈতিক শক্তির প্রতি এটাই বাংলাদেশের আহ্বান।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের ভয়ের কিছু নেই। তবে আমরা সতর্ক আছি এখানে উগ্রপন্থার উত্থান ঠেকাতে বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। আমরা এতে অত্যন্ত সফল হয়েছি, বিশেষ করে হলি আর্টিজানের ঘটনার পর।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আফগানিস্তানের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে কাতার মধ্যস্থতার ভূমিকায় রয়েছে। সাম্প্রতিক সফরে কাতারে আমার কাউন্টার পার্টের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আমাকে আশ্বস্ত করেছেন, ২০ বছর আগের তালেবান আর আজকের তালেবান এক হবে না। সেই সময়ে তারা যেসমস্ত নীতি নিয়েছিল তার অনেক কিছুই আমাদের বাংলাদেশে বা অনেক দেশের মৌলিক নীতির সঙ্গে মিল ছিল না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ