বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আফগানিস্তানে মার্কিন পরাজয় দীর্ঘমেয়াদি শান্তির সুযোগ: ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, আফগানিস্তানে মার্কিন পরাজয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অবশ্যই দীর্ঘমেয়াদি শান্তির সুযোগ তৈরি করবে। তালেবান প্রতিবেশী দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার একদিন পর সোমবার তিনি এ মন্তব্য করলেন।

আফগানিস্তানে পুনর্মিলনের আহ্বান জানিয়ে রাইসি বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে আফগানিস্তানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহযোগিতা করবে ইরান। রাইসি আফগানিস্তানকে ‘এক ভাই ও প্রতিবেশী দেশ’ হিসেবে উল্লেখ করেন।

মার্কিন সেনাদের তাড়াহুড়ো করে চলে যাওয়া সামরিক ব্যর্থতা আখ্যায়িত করে তিনি বলেছেন, এটি জীবন, নিরাপত্তা ও স্থিতিশীল শান্তি প্রতিষ্ঠার সুযোগ। আফগানিস্তানের সঙ্গে ইরান সুসম্পর্ক চায় উল্লেখ করে তিনি জানিয়েছেন, দেশটির পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করা হচ্ছে।

ইরানের সঙ্গে আফগানিস্তানের ৯০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুসারে, দেশটিতে ৩৫ লাখ আফগান শরণার্থী রয়েছেন। সূত্র: কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ