বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিশ্বনাথ জামিয়ার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল গফুর এর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের বিশ্বনাথের বিশিষ্ট ব্যবসায়ী, ফারহান ফ্যাসনের স্বত্বাধিকারী ও বিশ্বনাথ মোহাম্মদিয়া জামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এবং রামধানা জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী আব্দুল গফুর গত ১৫ আগস্ট রবিবার দুপুর ১২টা ১০মিনিটের সময় সিলেটস্থ মাউন্ড এডোরা হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছেলে ইন্টারন্যাশনাল চ্যারিটি সংস্থা মুসলিম হ্যাল্প ইউকের ফাউন্ডার ও চেয়ারম্যান আব্দুছ ছোবহান, বিশ্বনাথ আলহেরা শপিং সিটি মালিক সমিতির সভাপতি আব্দুছ ছালাম ও ওল্ডহ্যাম কমিউনিটি নেতা আব্দুছ ছামাদ তারা মরহুম পিতা হাজী আব্দুল গফুর এর রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। মরহুমের জানাজার নামাজ ১৫ আগস্ট রবিবার রাত ৯ ঘটিকার সময় বিশ্বনাথের রামধানা শাহী ঈদগাহ মাঠে অনুষ্টিত হয়।

উল্লেখ্য গত ৩ আগস্ট মরহুম হাজী আব্দুল গফুরের স্ত্রী ইন্তেকাল করেন। মাত্র ১২ দিনের ব্যবধানে ছেলে-মেয়েরা পিতা-মাতাকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ