বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম

অবশেষে রাজধানী কাবুল দখল করলো তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: অবশেষে আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করেছে তালেবান। এর আগে দেশটির ৯০ শতাংশ দখলে নেন তারা। এরপরই রাজধানীর দখল নিলো আফগানিস্তানের এ তালেবান যোদ্ধারা।

আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তালেবান চতুর্দিক থেকে কাবুলে ঢোকা শুরু করেছে। তালেবানের কয়েকটি সূত্রও দাবি করেছে, তাদের বাহিনী রাজধানীতে প্রবেশ করেছে।

তালেবানের এক যোদ্ধা আল জাজিরাকে বলেন, জ্যেষ্ঠ নেতারা আমাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। কাবুলে আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি।

তালেবানের এই সদস্য আরও জানান, তাদের যুদ্ধ করার কোনো ইচ্ছা নেই। সরকারি ভবনগুলো তারা নিশানা করবে না। তবে কেউ যদি রাজধানী ছেড়ে যেতে চায় তাহলে তাদের নিরাপদে যেতে দেওয়া হবে।

এদিকে, তালেবান যোদ্ধাদের কাবুলে প্রবেশ নিয়ে তালেবান একটি বিবৃতিতে দিয়েছে। এতে তাদের যোদ্ধাদের কাবুলের ফটক ক্রস না করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে জোরপূর্বক কাবুল দখল না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া যাতে নিরাপদ এবং নিশ্চিতভাবে হয় তার জন্য আলোচনা চলমান রয়েছে। কাবুলে প্রাণহানি এবং সম্পদের ক্ষতি এড়াতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া তালেবানের আরেক বিবৃতিতে ব্যাংক, ব্যবসায়ী এবং অন্যান্য উদ্যোক্তাদের অর্থ, সম্পদ এবং প্রতিষ্ঠানের কোনো ক্ষতি না করতেও নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ