মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘২ বছরে চোখের সমস্যায় ভোগা শিশুর সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাকালে বহু শিশুই চোখের সমস্যা নিয়ে হাজির হচ্ছে চিকিৎসকের কাছে। সব মিলিয়ে গত দু’বছরে চোখের সমস্যায় ভোগা শিশুদের সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেড়ে গিয়েছে। এমনই বলছে পরিসংখ্যান।

সম্প্রতি চেন্নাইয়ের এক চক্ষুহাসপাতালের পরিসংখ্যানে বলা হয়েছে, গত দু’বছরে বিপুল পরিমাণে বেড়েছে শিশুদের চোখের সমস্যা। বহু বাবা-মা সন্তানদের শান্ত রাখতে বা ব্যস্ত রাখতে হাতে মোবাইল ফোন তুলে দেন। তার সঙ্গে করোনাকালে যুক্ত হয়েছে অনলাইন ক্লাস। ফলে শিশুদের মোবাইল ফোন ব্যবহার ব্যাপক পরিমাণে বেড়েছে। সেই মোবাইলই চোখের সমস্যার সবচেয়ে বড় কারণ। এমনই বলছেন চিকিৎসকরা।

দীর্ঘ ক্ষণ মোবাইল নিয়ে সময় কাটানোর ফলে শিশুদের মধ্যে মায়োপিয়ার পরিমাণ বাড়ছে। এই সমস্যায় যাঁরা আক্রান্ত হন, তাঁরা নির্দিষ্ট দূরত্বে থাকা সব কিছু ঝাপসা দেখেন। শিশুদের এই সমস্যা বাড়ছে।

অতিরিক্ত সময় মোবাইল ফোন হাতে নিয়ে বসে থাকার ফলে চোখে ব্যাপক চাপ পড়ছে। তার সঙ্গে রোদের সংস্পর্শে না আসা, খেলাধূলার পরিমাণ কমে যাওয়ার ফলে চোখ অপুষ্টিতেও ভুগছে। সব মিলিয়ে ক্ষতি হচ্ছে শিশুদের চোখের।

সূত্র: আনন্দবাজার

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ