বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম

বাংলাদেশিদের ক্ষেত্রে ‘অস্থায়ী বিধিনিষেধ’ আরোপ করছে ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশিদের জন্য স্বল্পকালীন ভিসার বিষয়ে 'সাময়িক বিধিনিষেধমূলক ব্যবস্থা' নেওয়ার প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন।

গত মাসে প্রস্তাবটি করা হয়েছে। নিজ দেশের অবৈধ অভিবাসীদের ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো থেকে ফেরানোর বিষয়ে পর্যাপ্ত সহযোগিতা না করার কারণে এমন পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে ইরাক ও গাম্বিয়া।

শেনজেন ভিসা ইনফো ডটকম ইউরোপীয় কমিশনের বরাত দিয়ে জানিয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারিতে সংশোধিত ভিসা কোড কার্যকর করে ইইউ। এর পর থেকে নতুন স্বল্পকালীন ভিসা নীতি ইউরোপীয় ইউনিয়নের অংশীদার দেশগুলোর সহযোগিতার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। এই সহযোগিতার অর্থ হলো- অংশীদার দেশগুলো তাদের সেসব নাগরিকদের ইইউভুক্ত দেশগুলোগ থেকে ফিরিয়ে নেবে, যেসব অভিবাসীর ইইউ অঞ্চলে থাকার অধিকার নেই।

পাশাপাশি প্রস্তাবে এটিও জোর দিয়ে বলা হয়েছে যে, তবে সেসব আবেদনকারীদের ক্ষেত্রে প্রস্তাবিত বিধিনিষেধগুলো প্রযোজ্য নয়, যারা ইইউ নাগরিকদের পরিবারের সদস্য অথবা ইইউ অঞ্চলে অবাধ চলাফেরার অনুমতি রয়েছে এমন অন্যান্য ব্যক্তি।

রিপোর্টে বলা হয়েছে, ইউরোপীয় কাউন্সিল এখন ইউরোপীয় কমিশনের এই প্রস্তাবটি যাচাই-বাছাই করে দেখবে এবং প্রস্তাবটি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রস্তাবটি অনুমোদন পাওয়ার পর পরই বিধিনিষেধগুলো কার্যকর হতে শুরু করবে বলেও জানানো হয়েছে।

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ