শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

চট্টগ্রামে বহুতল ভবনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় একটি আটতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে থানার গ্রিণ হাউজিং ইসলাম মিয়া আবাসিক এলাকার ভবনটিতে বৈদ্যুতিক সাব-স্টেশন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে হালিশহর থানা এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। এক ঘণ্টার প্রচেষ্টা শেষে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে ভবনটির নিচতলার একটি রুম পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের নিচতলায় থাকা বৈদ্যুতিক সাব-স্টেশন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ