বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪ ‘ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে ফায়ার সেফটির অনুমোদন ছিল না’ ফেসবুক স্ক্রলে আপত্তিকর দৃশ্য চোখে পড়লে কি অজু ভেঙে যাবে? শরিয়া বিরোধী হেবা আইন বাতিল করতে হবে: ফয়জুল করীম

উম্মাহর কল্যাণকামী ছিলেন মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ. এর চিন্তা ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ আগস্ট) সকাল ১১ টায় মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ. এর ১১ তম মৃত্যুদিবসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘আর এ আর বুকস্টোর’ এর সৌজন্যে আয়োজিত এ সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন মাওলানা ইমদাদুল হক।

তিনি তার প্রবন্ধে মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ. এর জীবন, চিন্তা ও কর্ম বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

এ সময় তিনি বলেন, ‘মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী রহ. ছিলেন ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণকামী। এ প্রচেষ্টাই ছিল তাঁর জীবনের একমাত্র ব্রত। তিনি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত। কিন্তু তিনি মাঝে মাঝেই বলতেন, ‘কবে যে অন্য সকল কাজ থেকে অবসর হয়ে নিজের কাজ শুরু করতে পারব!’ ‘নিজের কাজ’ বলতে তিনি দাওয়াতি কাজকে বোঝাতেন। দাওয়াতি কাজে তিনি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়াতেন। তাঁর মূল দাওয়াত ছিল অমুসলিম, খ্রিষ্টান মিশনারির প্রতারণায় ঈমান হারানো মুসলিম সন্তান ও দীন বিমুখ মুসলিমদের মাঝে।’

ইলিয়াস আব্দুল্লাহর উপস্থাপনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন, মাদরাসাতুত তাকওয়ার মুহতামিম মুফতি মাহদি হাসান, মাওলানা ওমর আলী প্রতিষ্ঠিত মসজিদের খতীব মাওলানা আব্দুল্লাহ খান, নওলামারী আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ, R A R Bookstores- এর পক্ষে আব্দুল্লাহ আল সাঈদ রাসেল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. শাফায়েতুল ইসলাম হিরো। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত হাফেজ মাহদি হাসান।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে সার্জিক্যাল মাস্ক বিতরণ করে পাঞ্জাতন পাঠচক্র।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ