বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪

হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ শহর এখন তালেবানের দখলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের অন্যতম প্রধান শহর এবং দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহ দখল করে নিয়েছে তালেবান। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার এবং তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখল নেওয়ার পরদিনই তালেবান যোদ্ধারা জয় করলেন লস্কর গাহ।

স্থানীয় শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, আয়তনের বিচারে আফগানিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হেলমান্দ। শুক্রবার সেই প্রদেশেরই রাজধানী লস্কর গাহের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান যোদ্ধারা। তালেবানের এই বিজয়ের খবর দু’জন কর্মকর্তা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আলজাজিরা।

আফগান নিরাপত্তা সূত্র জানিয়েছে, তালেবানের সঙ্গে একটি চুক্তির পর সামরিক বাহিনী ও সরকারি কর্মকর্তারা শহরটি ছেড়ে চলে গেছে।
এদিকে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে দূতাবাসকর্মী ও অন্যান্য নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নিতে সেনা পাঠানোর ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

যুক্তরাষ্ট্র বলছে, আমেরিকান দূতাবাস থেকে কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে ফিরিয়ে আনার কাজে সহায়তা করতে আফগানিস্তানে প্রায় ৩ হাজার সেনা পাঠাচ্ছে তারা। দেশটি জানিয়েছে, বিশেষ বিমানের মাধ্যমে ‘উল্লেখযোগ্য সংখ্যক’ দূতাবাসকর্মীকে ফিরিয়ে আনতে কাবুল বিমানবন্দরে সেনা মোতায়েন করা হচ্ছে।

অন্যদিকে ব্রিটেনও জানিয়েছে যে, স্বল্প সময়ের জন্য তারা ফের আফগানিস্তানে সেনা মোতায়েন করছে। দেশটি বলছে, আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য প্রায় ৬০০ সেনা সদস্য মোতায়েন করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ