শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

যুক্তরাজ্যে বন্দুক হামলায় নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্লাইমাউথ শহরে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শহরের কিহ্যাম এলাকায় এ ঘটনা ঘটে। খবর আলজাজিরা’র।

খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা সেখানে ছুটে যান।

শুক্রবার (১৩ আগস্ট) ভোরে এক বিবৃতিতে স্থানীয় ডেভন ও কর্নওয়েল পুলিশ জানায়, একজন বন্দুকধারী একটি বাড়িকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। তাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৃতীয় আরেক নারী মারা যান।

এছাড়া ঘটনাস্থল থেকে আরও একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হামলাকারী বলে ধারণা করছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ