শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিকাজ: জীবিকার পাশাপাশি ইবাদত বড় ছেলে হত্যার ঘটনায় ছোট ছেলের নামে বাবার মামলা হাতিরঝিলের নিরাপত্তায় আনসার মোতায়েন করা হবে: মীর শাহে আলম

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (২৫) নামে এক নির্মাণ-শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে এই দুর্ঘটনার পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীরা জানায়, প্রতিদিনের মতোই ভবনের তৃতীয় তলায় প্লাস্টারের কাজ করছিলেন নির্মাণ-শ্রমিকরা। ওই ভবনের পাশ দিয়ে বিদ্যুতের লাইন গেছে। প্লাস্টারের কাজ করার সময় স্টিলের একটি বার বিদ্যুতের তারে লাগা মাত্রই আলমগীর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মেহেদী হাসান জীবন জানান, নিহত আলমগীর হোসেন ভোলা সদর উপজেলার বাজার হাওলা গ্রামের মৃত ইউসুফ হোসেনের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃধা বাড়ি এলাকায় থাকতেন তিনি। ওই ভবনে প্রায় দশ দিন ধরে কাজ করছিলেন আলমগীর।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ীর মাতুয়াইল থেকে এক নির্মাণ-শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসেছে। আসার পরপরই তিনি মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মুহা. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ