বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪

নওগাঁয় নেসকোর কন্ট্রোল রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁয় নেসকো ৩৩/১১ হাজার কেভি উপকেন্দ্রের কন্ট্রোল রুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কন্ট্রোল রুমের ব্রেকার ও অন্যান্য সরঞ্জামাদি পুড়ে ভস্মীভূত হয়েছে।

আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। তার পর থেকে নওগাঁ ও আশেপাশের পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে।

স্থানীয়রা বলছেন, এর আগে এই স্টেশনে এত বড় ঘটনা কখনো ঘটেনি। কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তিনি সেটি বলতে পারেননি।

কর্মকর্তারা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দ ও একই সঙ্গে কন্ট্রোল রুমে আগুন দেখতে পাওয়া যায়। আগুন দেখতে পেয়ে দায়িত্বরতরা নওগাঁ ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ করে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নেসকোর নওগাঁ বিক্রয় ও বিতরণ (উত্তর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন জানান, অগ্নিকাণ্ডে কন্ট্রোল রুমের ব্রেকার, সুইচ বোর্ড ও কেবল সহ অন্যান্য সব যন্ত্রাংশ পুড়ে গেছে।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, কন্ট্রোল রুম সচল করতে কাজ শুরু করেছেন তারা। এছাড়া রাজশাহী থেকে প্রধান প্রকৌশলী, বগুড়া থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দুই থেকে তিনটি টেকনিক্যাল টিম রওনা হয়েছে। তবে কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ