শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

করোনায় আরও ১৯৭ জনের মৃত্যু, শানক্ত ৮৪৬৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এক দিনে দেশে আরও ৮ হাজার ৪৬৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়ে গেছে ১৪ লাখ।

দেশে কোভিডে আক্রান্তদের মধ্যে গত এক দিনে মৃত্যু হয়েছে আরও ১৯৭ জনের। গত ২০ দিনে এই প্রথম দৈনিক মৃত্যু দুইশর নিচে নামল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৮ হাজার ৪৬৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। দৈনি শনাক্ত রোগীর এই সংখ্যা ১০ হাজারের নিচে নামল ৫ দিন পর।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়াল ১৪ লাখ ৫ হাজার ৩৩৩ জনে। তাদের মধ্যে ২৩ হাজার ৮১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১১ হাজার ৪৫৭ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১২ লাখ ৭৩ হাজার ৫২২ জন সুস্থ হলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ