বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪

ইন্টারনেট সেবা নিতে চাইলে কোরআনে শপথ নিতে হবে তুর্কমেনিস্তানের নাগরিকদের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

তুর্কমেনিস্তানের সরকার দেশটির নাগরিকদের নিজ বাড়িতে ইন্টারনেট সেবা গ্রহণের ক্ষেত্রে অভিনব শর্ত দিয়েছেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে, তুর্কমেনিস্তানের নাগরিকদের নিজ ঘরে ইন্টারনেট সেবা নেওয়ার ক্ষেত্রে কোরআন শরীফে হাত রেখে শপথ নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে নিজ ঘরে ইন্টারনেটে তারা নিষিদ্ধ ওয়েব সাইটগুলো ভিজিট করবে না।

মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এই সিদ্ধান্তের অধীনে দেশটিতে কেউ নিজ ঘরে ইন্টারনেট সেবা নিতে চাইলে তাকে কোরআন শরীফের উপর হাত রেখে শপথ নিতে হবে যে, সে নিষিদ্ধ ওয়েবসাইটগুলো ভিপিএন-এর মাধ্যমে ব্যবহার করবে না।

খবরে বলা হয়েছে, সমালোচিত ও বিতর্কিত ওয়েবসাইটগুলো দেশটির সরকারের পক্ষ থেকে ব্লক করে দেয়া হয়েছে।

খবরে আরো বলা হয়েছে, দেশটির নাগরিকদের এক-চতুর্থাংশ ওয়েবসাইট ভিজিট করার অনুমতি রয়েছে, এরমধ্যে ফেসবুক-টুইটারসহ আরো বেশ কিছু সামাজিক মাধ্যম ব্লক করা আছে।

সূত্র: জিও নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ