বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪

মুসলিমদের জন্য নামাজের জায়গা করে দিয়ে প্রশংসিত ইংলিশ ক্লাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম কারাবাও কাপে বুধবার মোরক্যাম্বের মুখোমুখি হয়েছিল ইংলিশ ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্স।

এ ম্যাচ চলাকালীন সময় মুসলমান ধর্মাবলম্বীদের মাগরিবের নামাজ পড়ার সময় হয়। সে কথা মাথায় রেখে আগে থেকেই আলাদা করে নামাজ পড়ার জায়গা দেয় ক্লাবটি। যার ফলে প্রশংসার জোয়ারে ভাসছে তারা।

ম্যাচের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ বিষয়ে একটি পোস্ট করে ব্ল্যাকবার্ন রোভার্স। সেখানে লেখা হয়, মোরক্যাম্বের বিপক্ষে আজ রাতের খেলা দেখতে আসা যে কোনো মুসলিম সমর্থকের জন্য সুসংবাদ।

সেখানে আরও লেখা হয়, ম্যাচের দ্বিতীয়ার্ধে যারা মাগরিবের নামাজ আদায় করবেন, দয়া করে আপনার নিকটতম স্টুয়ার্ডকে জিজ্ঞাসা করুন। তিনি আপনাকে ব্ল্যাকবার্ন প্রান্তে এনে আমাদের প্রার্থনা কক্ষে নিয়ে যাবেন।

এ ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েও জিততে পারেনি ব্ল্যাকবার্ন। ২২ মিনিটে টাইরিস ডোলানের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৫২ মিনিটে মোরক্যাম্বেকে সমতায় ফেরান স্ট’কটন। শেষদিকে ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফিলিপস। শেষ পর্যন্ত ২-১ গোলে পরাজয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ