বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইলম, আমল ও সমাজসংস্কারে এক উজ্জ্বল নক্ষত্র এনায়েতুল্লাহ বদরপুরী (রহ.) হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৯৪

মায়ের জানাজা পড়ালেন সমাজকল্যাণ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: তিনি বাংলাদেশের সমাজকল্যানমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ। আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) মারা যান তার মা শামসুন্নাহার বেগম (৯০)। আর সেই মায়ের জানাজার ইমামতী করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নিজেই। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার।

জানা গেছে, লালমনিরহাটের কালীগঞ্জে সকাল থেকে টানা বৃষ্টি উপেক্ষা করে হাজারও মানুষের শ্রদ্ধায় সমাহিত হোন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের মা। এরপর বিকেলে কালীগঞ্জে পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম বীর মুক্তিযোদ্ধা করিমুদ্দিন আহম্মেদের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে করিম উদ্দিন সরকারি পাবলিক ডিগ্রি কলেজ মাঠে শামসুন্নাহার বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান তার বড় ছেলে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ।

এর আগে বুধবার (১১ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শামসুন্নাহার বেগম। ওইদিন বিকেল ৩টায় তার প্রথম জানাজা হয় ঢাকায়।

পরে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে শামসুন্নাহারের মরদেহ ঢাকা থেকে লালমনিরহাট জেলার কালীগঞ্জে উপজেলায় তার নিজ বাড়ি আনা হয়। এ সময় বাড়িতে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

খবর পেয়ে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে সর্বস্তরের মানুষ উপস্থিত হয় তার বাড়িতে।

জানাজায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ ও তার পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজন ছাড়াও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল হক ভূঁইয়া, রংপুর বিভাগীয় সমাজসেবা অফিসার, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান এড. মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান ও লালমনিরহাট জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ