শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

প্রচণ্ড আগুনের মাঝেও অক্ষত যে মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর: আলজেরিয়ার তেজি ওযু প্রদেশের ‘কাবায়েল’ অঞ্চলের জঙ্গলগুলো আজ তিনদিন যাবত জ্বলছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘর-বাড়ি। তীব্র এ দাবানলের মাঝেও অক্ষত রয়েছে অঞ্চলটির একটি মসজিদ। স্থানীয়দের বরাতে এ সংবাদ ‍দিয়েছে আল-জাজিরা।

জানা গেছে, আল্লাহর বিশেষ রহমত, গ্রামবাসীর অশ্রুঝরা প্রার্থনা ও চেষ্টার ফলে পাহাড়ী উপত্যকায় স্বর্গীয় সৌন্দর্যে ঘেরা এ মসজিদকে আগুনের লেলিহান শিখা স্পর্শ করেনি। কিন্তু মসজিদের আশপাশের গাছ ও বাগানগুলো জ্বলে পুড়ে ছাইয়ে পরিণত হয়ে যায়।

অব্যাহত তিনদিনের এ দাবানলে অন্তত ৬৯ জন প্রাণ হারিয়েছেন। তার মধ্যে ২৮ জন সেনাসদস্য রয়েছেন। বাকি ৩৭ জন ছিলেন বেসামরিক লোক।

একদিকে তীব্র গরম, অন্যদিকে প্রচণ্ড বাতাস! ফলে আগুন তীব্র আকার ধারণ করে দেশটির উপকূলীয় অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে দেশটির ৮০০জন ফায়ারসার্ভিস কর্মী প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন নেভাতে বিভিন্ন দেশও সহিযোগিতার হাত বাড়িয়েছে। সূত্র: আলজাজিরা

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ