শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

নারায়ণগঞ্জে ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুজন দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অ্যাপোলো নামের একটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুজন ওয়ার্ড বয় দগ্ধ হয়েছেন।

বুধবার (১১ আগস্ট) বেলা আড়াইটার দিকে ক্লিনিক পর্যবেক্ষণকক্ষে (অবজারভেশন) বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- বরিশালের মো. রাজীব (২৭) ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মো. হৃদয় (২০)। রাজীবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের নার্সরা জানান, দুপুরে ক্লিনিকের অস্ত্রোপচারকক্ষে এক প্রসূতির অস্ত্রোপচার শেষে তাকে পর্যবেক্ষণকক্ষে পাঠানোর প্রক্রিয়া চলছিল। এ জন্য দুই ওয়ার্ড বয় রাজীব ও হৃদয় পর্যবেক্ষণকক্ষ প্রস্তুত করার কাজ করছিলেন। একপর্যায়ে কক্ষের ভেতরে বিকট শব্দ হলে কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গিয়ে দেখতে পান, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুই ওয়ার্ড বয়ের শরীর পুড়ে গেছে। পরে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা এসে দগ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দেন।

বিস্ফোরণে রাজীবের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

এ ঘটনার পর ক্লিনিকের চতুর্থ তলার ৪১০ নম্বরের ওই পর্যবেক্ষণকক্ষ থেকে বিস্ফোরণ হওয়া অক্সিজেন সিলিন্ডারসহ যাবতীয় আলামত দ্রুত সরিয়ে ফেলা হয়। মালিকপক্ষের কাউকে সেখানে পাওয়া যায়নি।

ক্লিনিকের ব্যবস্থাপক আফজাল হোসেন দাবি করেন, পর্যবেক্ষণকক্ষে সিলিন্ডারের সঙ্গে মিটার সংযুক্ত করার সময় বিস্ফোরণ হয়ে ওয়ার্ড বয় রাজীব ও হৃদয় দগ্ধ হন। ক্লিনিকে কর্মরত লোকজন দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করেন। তবে ভেতরে কোনো রোগী ছিল না। রাজীবের শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং হৃদয়কে এই ক্লিনিকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেননি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ