বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাজিরবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী
সিলেট প্রতিনিধি

জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার সিলেটের সিনিয়র মুহাদ্দিস, তালতলাস্থ বায়তুল মামুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মান্নান (নন্দিরগাঁও হুজুর) আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মাওলানা আব্দুল মান্নানের মৃত্যুর বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন, তার ছাত্র আল-হেরা হিজামা কটেজের পরিচালক মাওলানা সাইফ রহমান।

মাওলানা সাইফ রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল ৮টায় তিনি নিজ বাড়ি নন্দিরগাও ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।  তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

তিনি আরো জানান, প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আব্দুল মান্নানের গ্রামের গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়নের মানারগাঁওয়ে। বার্ধক্যজনিত রোগে তিনি বেশ কয়েকদিন থেকে ভুগছিলেন। অতপর আজ ১২আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টায় নিজ বাড়িতে ইন্তেকল করেন।

আজ বিকাল ৩টায় নন্দিরগাঁও জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ