বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাভারের আশুলিয়া থেকে নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি তারা ভাড়া বাসায় উঠেছিল।

বুধবার রাত ৭টার দিকে আশুলিয়ার পল্লীবিদুৎ ডেন্ডাবর এলাকার ফজর আলী বয়াতির ভাড়া বাড়ির একটি কক্ষের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার কুমারখালী থানার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে টুটুল (৩০) ও তার সদস্য বিবাহিত স্ত্রী একই জেলার ইসলামি ইউনিভার্সিটি এলাকার বড় রাধানগড় গ্রামের বাদল আলীর মেয়ে মারিয়া খাতুন (১৮)।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় ডেন্ডাবর এলাকার ফজর আলীর ভাড়া বাড়ির একটি কক্ষের দরজা ভেঙে নিহত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, তারা সদ্য বিবাহিত এবং গ্রাম থেকে পালিয়ে এ মাসেই ঢাকা এসেছে। এখানে তারা নতুন বিয়ে করে সংসার শুরু করেছিল। তবে নিহত টুটুলের আগের একটি স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

এ ঘটনায় তাদের তাদের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনাটি এখন পর্যন্ত আত্মহত্যা মনে হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ