বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হিমাচলে ভয়ঙ্কর ভূমিধস, চাপা পড়লো ৪০ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: হুড়মুড় করে ভেঙে পড়ল পাহাড়। চাপা পড়লো ৪০ জন বাসযাত্রী। অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। ধসে আটকে পড়েছে বহু গাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার হিমাচলপ্রদেশের কিন্নরে। দুর্ঘটনার খবর পাওয়ার পরে পরে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে হাত লাগিয়েছে স্থানীয় মানুষ।

সংবাদসংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বুধবার কিন্নরের রেকং পিও-সিমলা হাইওয়েতে দুপুর ১২টা ৪৫ নাগাদ হঠাৎই ধস নামে। রেকং পেও-শিমলা হাইওয়ের ভাব নগর থানা এলাকায় ধস নামার ঘটনাটি ঘটে। পাহাড় থেকে ভেঙে পড়ে বড় বড় পাথরের চাঁই। সেই সময় ওই পথ ধরে যাচ্ছিল হিমাচল প্রদেশ ট্যুরিজমের একটি বাস, একটি ট্রাক ও কয়েকটি ছোট গাড়ি। পাথরের ধাক্কায় বাস থেকে চালক ছিটকে পড়ে যান। বাসে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিলেন। আর তার তলায় চাপা পড়ে যায় একটি লরি, একটি বাস এবং বেশ কয়েকটি গাড়ি। বাস থেকে পড়ে যাওয়া ওই চালককে উদ্ধার করা হয়েছে, তার প্রাথমিক চিকিৎসা চলছে। তবে পাহাড় থেকে ক্রমাগত পাথর গড়িয়ে পড়ায় উদ্ধারকার্য ব্যাহত হচ্ছে।

কিন্নর জেলার পুলিশ সুপার ও জেলাশাসক ঘটনাস্থানে যাচ্ছেন। পুলিশ সুপারও ধস নামার বিষয়টি স্বীকার করে নিয়েছেন এবং জানিয়েছেন যে সেনাবাহিনী, আইটিবিপি, পুলিশ ও হোমগার্ডরা ঘটনাস্থানে পৌঁছেছে। তারা উদ্ধারকার্য চালাচ্ছে। তবে হতাহতের কোনও খবর মেলেনি এখনও। এর আগে গত ২৫ জুলাইও কিন্নরে ধস নামে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ