বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীন থেকে সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন। টিকাগুলো কোভ্যাক্সের আওতায় সিনোফার্ম থেকে এসেছে।

হুয়ালং ইয়ান বলেন, সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা বেইজিং এয়ারপোর্ট থেকে ভোরে ঢাকার উদ্দেশে রওনা হয়। চীন খুব শিগগিরই বাংলাদেশের সঙ্গে টিকার যৌথ উৎপাদন করবে।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, চীন থেকে সিনোফার্মের আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি করা হবে, পর্যায়ক্রমে এসব টিকা দেশে আসবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনক্রমে চীনের সঙ্গে আমাদের দেড় কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে। এরই মধ্যে তারা টিকা পাঠানোও শুরু করেছে। আমরা চীন থেকে আরও ছয় কোটি ডোজ টিকার চুক্তি করব। সব মিলে চীন থেকেই সাড়ে ৭ কোটি ডোজ টিকা দেশে আসবে।

এসব টিকার মধ্যে অক্টোবর ও নভেম্বর মাসেই দুই কোটি করে মোট চার কোটি ডোজ টিকা আসবে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ