বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাইবার অপরাধ ঠেকাতে অপ্রাপ্তবয়স্কদের ছবি দেখাবে না গুগল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জীবনযাপন দিন দিন ডিজিটাল হওয়ার পাশাপাশি বাড়ছে সাইবার অপরাধও। সাইবার অপরাধ ঠেকাতে নিয়ম ও নিরাপত্তা শর্তে নিয়মিত পরিবর্তন আনে সার্চ ইঞ্জিন গুগল। ইতোমধ্যে অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তায় ইমেজ সার্চে বিশেষ ফিচার যোগ করেছে গুগল।

নতুন যুক্ত এই নিরাপত্তা বৈশিষ্ট্যে ইমেজ সার্চ থেকে ১৮ বছরের চেয়ে কম বয়সীদের ছবি সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে। যেসব অভিভাবকরা চান না, তাদের সন্তানদের ছবি গুগলে দেখানো হোক, বিষয়টি তারা শুধু গুগলকে জানালেই হবে। এক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক গ্রাহক নিজে অথবা তাদের অভিভাবকরা নিজস্ব ইমেল আইডি থেকে গুগল কর্তৃপক্ষকে এই অনুরোধ জানাতে পারেন।

তবে গুগলের এই সুবিধা শুধু ইমেজ সার্চেই সীমাবদ্ধ থাকবে। কোনো ওয়েবসাইটে ছবি ব্যবহার করা হলে সেটি সরানোর দায় গুগল নেবে না। যদিও গুগল দাবি করছে, এই ফিচারের মাধ্যমেই অনেকাংশে বিপদমুক্ত হওয়া যাবে। কেননা, অপরাধীরা টার্গেট ব্যক্তিকে নজরে রাখতে ইমেজ সার্চ অপশনই ব্যবহার করে।

গুগলের নতুন এই সুবিধা শুধু গুগল সার্চে নয়, ইউটিউব, গুগল সার্চ অ্যাপ এবং গুগল অ্যাসিস্ট্যান্টেও থাকবে।
কমবয়সীদের পড়াশোনার সুবিধার্থে সেফটি সার্চ অপশন আগেই যুক্ত করেছিল গুগল। অ্যাকাউন্টে এটি চালু থাকলে গ্রাহককে অনাকাঙ্খিত বিষয়বস্তু থেকেও দূরে রাখবে গুগল। এছাড়া গুগল প্লে স্টোরেও বিশেষ নিরাপত্তা বিভাগ রেখেছে গুগল, যার মাধ্যমে ছেলেমেয়েরা কী খোঁজাখুঁজি করছে, তা জানতে পারবেন মা-বাবা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ