শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

সবার জন্য টিকা নিশ্চিতে সরকার অঙ্গীকারাবদ্ধ: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে টিকার কোনো অভাব হবে না জানিয়ে খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, পর্যায়ক্রমে সবার জন্য টিকা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ। করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বেড়েছে। আর সে কারণে টিকাদান কেন্দ্রে ভিড়ও বেড়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুর ১২টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে 'হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির' সভায় সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, টিকা নেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা মোকাবিলার এখন পর্যন্ত একমাত্র পথ। এ কারণে জনস্বার্থে টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে করোনা নিয়ন্ত্রণ আছে বলেই উন্নয়নের চাকা চলমান আছে। আর এই করোনা নিয়ন্ত্রণ তো এমনিতেই হয়নি, এটার পেছনে কাজ করতে হয়েছে। সমালোচনাকারীরা শুধু সমালোচনা করতে পারে, সমালোচনাকে ঊর্ধ্বে রেখে সঠিকভাবে কাজ করলে এর সফলতা হবে।

সাধন চন্দ্র বলেন, ইতোমধ্যে দেশে ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া শুরু হয়েছে। এখন জাতীয় পরিচয়পত্র দিয়েই টিকা নেওয়া যাবে। আগে নিবন্ধন করতে হতো। গ্রামের মানুষ নিবন্ধন করতে জানে না। সেক্ষেত্রে আমাদের দলের নেতাকর্মীরা নির্দেশ মাফিক জনগণকে নিবন্ধন কার্যক্রমে সহায়তা করেছে।

মন্ত্রী বলেন, ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। এটা না করলে করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না।

তিনি বলেন, টিকাদানের শুরুতে একটি মহল টিকা নিয়ে অপপ্রচার চালিয়েছিল। এখন তারা অনেকেই টিকা নিচ্ছেন। এসময় টিকা নিয়ে জনসাধারণকে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ