বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘রাজনীতিকেরা পলিসি নির্ধারণ করেন, বাস্তবায়ন করেন আমলারা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন—বর্তমান সরকার আমলা নির্ভর নয়, রাজনীতিকেরাই সব সিদ্ধান্ত গ্রহণ করেন, আর বাস্তবায়ন করেন আমলারা।

আজ বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সব পলিসিরই মূল ব্যক্তি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা)। আমলারা পলিসি করেন না। পলিসি নির্ধারণ করেন রাজনীতিকেরা, সেটার বাস্তবায়ন করেন আমরালা। এ সরকার আমলা নির্ভর নয়। এ সরকার গণমুখী ও জনস্বার্থ নির্ভর সরকার।’

এ ছাড়া ওবায়দুল কাদের পরপর চার বার পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা কোনো ষড়যন্ত্র কি না, তা খতিয়ে দেখার তাগিদ দেন। পদ্মাসেতু নিয়ে শুরু থেকেই নানা ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী জানতে চান, পিলারে ধাক্কা তারই ধারাবাহিকতা কি না?

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ