শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

নোয়াখালীতে একদিনে ২৯৬ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ। এদিন ৯৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বুধবার (১১ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২০০ জন। মোট আক্রান্তের হার ১৫ দশমিক ৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় এক জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৭ জনে।

এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়ায় ৩ জন, বেগমগঞ্জে ৬৪ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিলে ২৬ জন, সেনবাগে ২৯ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৩ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০৫ জন, সুবর্ণচরে ৭ জন, বেগমগঞ্জে ৩২ জন, সোনাইমুড়ীতে ৬৯ জন, চাটখিলে ১ জন, সেনবাগে ৩৫ জন, কোম্পানীগঞ্জে ২৮ জন, কবিরহাটে ১৯ জন রয়েছেন। আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন বার হাজার ৯৪০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭১ দশমিক ১ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৫৩ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৮৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ