শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

জামিনে মুক্তি পেলেন জমিয়ত নেতা মাওলানা মাসউদ আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকওয়ানুল হক চৌধুরী
সিলেট প্রতিনিধি

জামিনে মুক্তি পেয়েছেন হেফাজত ইসলাম সিলেটের জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক, জামেয়া মাদানিয়া শাহবাগের নায়েবে মুহতামিম জমিয়ত নেতা মুফতী মাসউদ আহমদ চৌধুরী।

গতকাল ১০ জুলাই মঙ্গলবার সন্ধার পর তিনি জামিনে মুক্তি পান আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন তার ভাতিজা আব্দুল্লাহ মুনঈম চৌধুরী।

আব্দুল্লাহ মুনঈম চৌধুরী জানান, গতকাল ১০ জুলাই মঙ্গলবার দুপুরে আদালতে চাচা মুফতী মাসউদ আহমদ চৌধুরীর  জামিন মঞ্জুর হয়। অতঃপর আমাদের কাছে জামিনের কাগজ হস্তান্তর করা হলে; আমরা তাকে বাকি সব প্রক্রিয়া সম্পাদন করে বাড়িতে নিয়ে আসি।

তিনি আরো জানান, মুফতী মাসউদ আহমদ চৌধুরী সন্ধায় কারাগর থেকে বের হয়ে সোজা চলে যান গ্রামের বাড়ি জকিগঞ্জের শাহবাগ। সেখানে এলাকাবাসী ও ছাত্র-ভক্তদের জমায়েত হলে, মসজিদে তাদের উদ্দেশ্যে নসিহত করেন মুফতি মাসউদ আহমদ চৌধুরী।

উল্লেখ্য, গত ২ এপ্রিল শুক্রবার (১৭ রমজান) তিনি গ্রেফতার হয়েছিলেন। রাত দু’টায় পুলিশ তাকে নিজ বাড়ি সিলেট জকিগঞ্জের শাহবাগ থেকে গ্রেফতার করে। দীর্ঘ ১০১ দিন পর গতকাল তাকে জামিনে মুক্তি দেয়া হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ