বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঘুস নেওয়া ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সৌদিতে দুই শতাধিক ‘দুর্নীতিবাজ’ গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করার কথা জানিয়েছে সৌদি আরবের দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ।

আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, দুর্নীতি করেছেন এবং ঘুস নিয়েছেন এমন সন্দেহে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সরকারি কর্মকর্তাও রয়েছেন।

সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা জানায়, তারা ৪৬১ জনের বিরুদ্ধে তদন্ত করে। এদের মধ্যে ২০৭ জনকে গ্রেফতার করা হয়। এসব ব্যক্তির মধ্যে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, শিক্ষা এবং বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়েছেন। কবে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে কিছুই জানায়নি সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ। তাদের গ্রেফতারের কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, ঘুস নেওয়া, অফিসের অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

এপ্রিলের পর এটিই সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহার সর্বশেষ অভিযান। সেই সময় ১৭৬ জনকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

২০১৭ সালের শেষ দিকে যুবরাজ মুহাম্মদ বিন সালমান রাজপরিবারের তিন শতাধিক যুবরাজ, জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীকে লক্ষ্য করে এক অভিযান শুরু করেন। যারা ক্ষমতাসীন আল-সৌদ রাজপরিবার এবং এর বিস্তৃত পৃষ্ঠপোষক নেটওয়ার্ক ঘিরে অভিজাত কাঠামো গড়ে তুলেছে বলে অভিযোগ ওঠে।

আটক ব্যক্তিদের গ্রেফতারের পর রিয়াদের অভিজাত হোটেলে সপ্তাহের পর সপ্তাহ এমনকি কয়েক মাস ধরে আটকে রাখা হয়। সেখানে এই বন্দিদের শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সূত্র: মিডল ইস্ট আই

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ