বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাইয়াতুল উলিয়ার ফলাফলে নজরে সানীর আবেদন জমা দেওয়ার সময় বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪২ হিজরি/২০২১ খ্রিস্টাব্দের কেন্দ্রীয় পরীক্ষার প্রকাশিত ফলাফলে নজরে সানীর আবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে।

আগামী ৯ মুহাররম ( ১৯ আগস্ট) পর্যন্ত বাড়ানো হয়েছে নজরে সানীর আবেদন জমা দেওয়ার সময়সীমা। আজ মঙ্গলবার ( ১০ আগস্ট) হাইআতুল উলইয়ার ফেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

পেইজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ জুলাই ২০২১ রবিবার প্রকাশিত দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফলে কোন অসঙ্গতি দেখা দিলে বা কোন আপত্তি থাকলে তা নিরসনের জন্য এবং নজরে সানী (পুনঃনিরীক্ষণ) করাতে চাইলে প্রতি কিতাবের জন্য (সর্বেোচ্চ ৩ কিতাব) মূল পরীক্ষার সমপরিমাণ ফিসহ ৯/০১/১৪৪৩ হিজরী, মুতাবিক ১৯/০৮/২০২১ তারিখের মধ্যে স্ব স্ব বোর্ডের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিত আবেদন করতে হবে।

প্রসঙ্গত, আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪২ হিজরি/২০২১ খ্রিস্টাব্দের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গত ১৮ জুলাই  (রবিবার) ।  প্রকাশিত ফলাফলে কোন অসঙ্গতি দেখা দিলে বা কোন আপত্তি থাকলে তা নিরসনের জন্য  নজরে সানী করার নিয়ম বিষয়ে এর আগে গত (১৯ জুলাই)  জানানো হয়েছিল হাইআতুল উলইয়ার পক্ষ থেকে। এরপর আজ সময়সীমা বাড়ানো হল নজরে সানীর আবেদন জমা দেওয়ার।

এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২,৩৪২ জন। উত্তীর্ণ হয়েছে ১৬,২৩২ জন। এর মধ্যে ছাত্র ১১,৩৮০ জন এবং ছাত্রী ৪,৮৫২ জন। পাসের হার ছাত্র ৮২.১০, ছাত্রী ৫৭.২১। মুমতায (স্টার মার্ক) পেয়েছে ছাত্র ৯৩৩ জন এবং ছাত্রী ৫৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,৫০০ জন, ছাত্রী ৭৭১ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,৮৯১ জন, ছাত্রী ২,২৮১ জন এবং মাকবূল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ২,০৫৬ জন, ছাত্রী ১,৭৪৪ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ