বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুসলিম বিরোধী স্লোগান, দিল্লিতে বিজেপি নেতাসহ গ্রেফতার ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির যন্তর মন্তরে মিছিল থেকে মুসলিম বিরোধী স্লোগান দেওয়ার ঘটনায় বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক স্লোগানের ঘটনায় তাদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

দিল্লি পুলিশ জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ প্রমাণ হলে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন দিল্লি পুলিশের কমিশনার রাকেশ আস্থানা।

রোববার দিল্লি যন্তর মন্তরের কাছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিল্লি বিজেপির সাবেক মুখপাত্র অশ্বিনী উপাধ্যায় নেতৃত্ব একটি মিছিল হয়।

এতে স্লোগান দেওয়া হয় ‘হিন্দুস্তান মে রেহনা হোগা, জয় শ্রী রাম কেহনা হোগা’ অর্থাৎ ‘ভারতে থাকতে হলে জয় শ্রীরাম বলতে হবে।’ এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ায় মামলা করে দিল্লি পুলিশ।

সোমবার অশ্বিনীকে কনাট প্লেস থানায় ডেকে পাঠায় পুলিশ। তারপর রাতেই অন্যদের আটক করা হয়। অশ্বিনী যদিও সাম্প্রদায়িক স্লোগান দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

অশ্বিনী ছাড়াও দীপক সিংহ হিন্দু, বিনীত ক্রান্তি, প্রীত সিংহ, সুদর্শন বাহিনীর প্রধান বিনোদ শর্মা এবং এবং পিঙ্কি ভাইয়া নামের আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিষয়টি নিয়ে সোমবার লোকসভার অধিবেশনে সোচ্চার হয়েছেন হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে মাত্র ২০ মিনিট দূরত্বে ‘মুসলিম-বিরোধী’ স্লোগান ওঠা সত্ত্বেও কেন প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হল না, নরেন্দ্র মোদির সমালোচনা করে এই প্রশ্ন তুলেছেন তিনি।

একইদিনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দিল্লি পুলিশের কমিশনার রাকেশ আস্থানাকে চিঠি দিয়েছেন ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা সাইয়্যেদ মাহমুদ আসআদ মাদানী।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ