শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

মডার্না-সিনোফার্মের দ্বিতীয় ডোজ শুরুর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণরোধে মডার্না ও সিনোফার্মের দ্বিতীয় ডোজ শুরুর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ আগস্টের পর সারাদেশে মডার্না ভ্যাকসিনের ১ম ডোজ দেওয়া বন্ধ ও ২য় ডোজ দেওয়া শুরু হবে। তবে যেসব স্থানে ওই ভ্যাকসিনের ১ম ডোজ উদ্বৃত্ত রয়েছে সেসব স্থানে দ্রুত ১ম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করে ২য় ডোজ দেওয়া শুরু করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের ভ্যাকসিনের ২য় ডোজ দেওয়া আরম্ভ করতে হবে। এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন শিগগিরই পাঠানো হবে।

এই নির্দেশনাটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের অনুমোদনক্রমে সারাদেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদিকে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে মারা গেছেন আরও ২৬৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৬১ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ১৬৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৭৬ হাজার ৩২২ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ৫৪ শতাংশ।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯০৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।

এর আগে সোমবার (৯ আগস্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪৫ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় ১১ হাজার ৪৬৩ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ