বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে কাঁচা মরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে আমদানিকারকদের অনুকূলে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করা হয়েছে। দেশের ভোমরা ও সোনামসজিদ স্থল বন্দর দিয়ে এসব কাঁচা মরিচ আমদানি হচ্ছে।

আজ ভোমরা স্থল বন্দর দিয়ে দুই ট্রাক কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করেছে। আরও ১২টি ট্রাক বাংলাদেশে প্রবেশের প্রক্রিয়া চলছে। আমদানিকারক প্রতিষ্ঠান জেকে এন্টারপ্রাইজ ভারত থেকে ভোমরা স্থল বন্দর দিয়ে এসব কাঁচা মরিচ আমদানি করছে।

এছাড়া, সোনামসজিদ স্থল বন্দর দিয়ে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠান ৬৫০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করছে। এরমধ্যে মেসার্স বিএইচ ট্রেডিং এন্ড কোং ১৫০ মেট্রিক টন, মেসার্স গোল্ডেন এন্টারপ্রাইজ ২০০ মেট্রিক টন এবং মেসার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ ৩০০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু করছে, যা আগামীকাল ১০ আগস্ট বাংলাদেশে প্রবেশ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকার কাঁচা মরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় আমদানি পারমিট (আইপি) ইস্যু করবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ