বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

করোনায় মেয়ের মৃত্যুর খবর শুনে মারা গেলেন মা, একসঙ্গে জানাজ-দাফন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) মেয়ে আকলিমা খাতুনের (৬০) মৃত্যুর খবর শুনে মারা গেছেন মা আলিয়া বেগম (৭৮)।

আজ মঙ্গলবার সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী আল মামুন আরজু বলেন, আকলিমা খাতুন করোনায় আক্রান্ত ছিলেন। তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

অন্যদিক বার্ধক্যজনিত জটিলতা ও শারীরিক সমস্যা নিয়ে মা আলিয়া বেগম রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে আকলিমা খাতুন মারা যান। মারা যাওয়ার পর তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। চলছিল কবর খোঁড়ার কাজ।

মেয়ে মারা যাওয়ার খবর দেওয়ার কিছু সময় পর মা আলিয়া স্ট্রোক করে মারা যান। এরপর আরও একটি কবর খোঁড়া হয়। বাদ আছর কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা ও মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আল মামুন আরজু আরও বলেন, আকলিমা-মোস্তাক দম্পতির কোনো সন্তান ছিল না। মোস্তাক খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরি থেকে অবসর নেওয়ার পরে তারা রায়নগর বসবাস করতেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ