শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

সৌদি আরবে দেয়ালে দেয়ালে আরবি ক্যালিগ্রাফি লেখার উদ্যোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সৌদি আরবের সাংস্কৃতিক মন্ত্রী দেশটির ১০ স্থানে দেওয়ালে আরবি ক্যালিগ্রাফি লেখার প্রোগ্রাম শুরু করেছেন।

শুক্রবার  ( ৬ আগস্ট) থেকে শুরু হওয়া এই প্রোগ্রাম জানুয়ারি ২০২২ পর্যন্ত চালু থাকবে।

সৌদি সাংস্কৃতিক মন্ত্রণালয় মন্ত্রী ‘আরবি ক্যালিগ্রাফির বছর উদযাপন’ করছে। এর আওতায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সহযোগিতায় আরবি ক্যালিগ্রাফি প্রচারের জন্য একটি কর্মসূচি চালু করা হয়েছে।

দেওয়ালে আরবি ক্যালিগ্রাফি লেখার প্রোগ্রাম হুদুদের উত্তরাঞ্চলের ‘আর আর’ শহর থেকে শুরু হয়েছে যা তিনদিন চালু থাকবে। এরপর আল যাওফ অঞ্চলে সাকাকা শহর, এরপর তাবুক, এরপর কাসিমে এই প্রোগ্রাম শুরু হবে।
প্রথম পর্ব শেষ হবে আসির অঞ্চলের আবহা এলাকায়।

সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে বাহা এলাকা থেকে। হাইল, মদীনা মুনাওয়ারা( আল-আলা) আল আহসা এবং জাজান এলাকার দেওয়ালও আরবি ক্যালিগ্রাফিতে সজ্জিত করা হবে।

প্রতিটি অঞ্চলের ক্যালিগ্রাফার এবং গ্রাফিক্স শিল্পীরা আরবি লিপি শিল্প প্রদর্শন করতে পারবে। বিভিন্ন ধরনের ও পেশার মানুষকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

সূত্র: আল আরাবিয়া

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ