বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিগগির ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে: মেয়র আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কারের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলে এডিশ মশা নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেন, ‘নগর পরিচালনার জন্য আপনারা আমাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেছেন। এখন আপনাদের নিরাপদে রাখতে আমি আমার দায়িত্ব পালন করে যাবো। শিগগির নগরকে ডেঙ্গু মুক্ত করবো। তবে এই নগর আমার একার না, সবার। সবাই একসঙ্গে কাজ করলে শহরে কোনো সংকট থাকবে না।’

সোমবার (৯ আগস্ট) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে পরিবহন শ্রমিক এবং দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আতিক বলেন, এডিস মশা নিধনে আমরা নিয়মিত নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছি। অনেক নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাচ্ছি। ভ্রাম্যমাণ আদালত চার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ভবন মালিককে জরিমানা করছেন। অথচ এই এডিসের লার্ভা ধ্বংসে ৫০ টাকার কেরোসিন তেল ছিটিয়ে দিলেই লার্ভা জন্মাতে পারে না। তাই নিজ পরিবারকে রক্ষায় প্রত্যেককে নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।

বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের কোনো হাসপাতালে শয্যা খালি নেই জানিয়ে আতিকুল ইসলাম বলেন, অনেকেই মাস্ক পরেন না। তারা বলেন মাস্ক না পরলে তাদের কিছু হবে না। অথচ তাদের দ্বারা পরিবারের অন্যান্য সদস্য করোনা আক্রান্ত হচ্ছেন। চিকিৎসার জন্য হাসপাতালে শয্যা পাচ্ছেন না। তাই প্রত্যেকে মাস্ক পড়তে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ