শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় ডেঙ্গু প্রতিরোধে শায়খুল কুরআন ফাউন্ডেশনের জনসচেতনতামূলক কর্মসূচি ছাত্র জমিয়তের ৫৬ দিনের দাওয়াতি ও সদস্য সংগ্রহ অভিযান শুরু শুক্রবার মাদরাসাছাত্র আরিফ হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে শাপলা গণহত্যার বিচারকাজে রেফারেন্স বই হিসেবে ‘শহীদনামা’ গ্রহণ

মাহফুজুল আলমের কবর জিয়ারাতে কলরব পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: কলরবের সিনিয়র শিল্পী মাহফুজুল আলম রহ. এর কবর জিয়ারাতে গিয়েছেন কলরব পরিবার। আজ সোমবার (৯ আগস্ট) কলরবের প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদাউসের নেতৃত্বে কলরবের পরিবার মাহফুজুল আলম রহ. এর কবর জিয়ারাতে যান।

কলরবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান উজ্জল আওয়ার ইসলামকে জানান, ‘আমরা বিকাল ৪ টায় ঢাকা থেকে নরসিংদীর উদ্দেশে রওয়ানা করে সন্ধ্যায় পৌঁছাই। মাহফুজুল আলমের কবর জিয়ারাত শেষে রাতে ঢাকায় ফিরে আসি। এ সময় তার কবরে বৃষ্টির কারণে কিছু মাটি সরে গেলে আমরা পুনরায় নতুন মাটি দিয়ে ভরাট করে দেই। এরপর জবা, বেলি ও হাসনাহেনা-এ তিনটি ফুল গাছ লাগিয়ে দেই।’

এ সময় কলরবের অন্যান্য শিল্পীদের মাঝে উপস্থিত ছিলেন, সাঈদ আহমদ, মুহাম্মাদ বদরুজ্জামান, আবু রায়হান, মাহফুজুর রহমান জাবের, ইয়াসিন হায়দার, ইলিয়াস আমিন, হাফেজ নাজমুস সাকিব, মো. কাইয়ুম মোল্লা, হাছিব আর রহমান, হাফেজ আবু রায়হান, বায়েজিদ আল হাসান, সাঈদুজ্জামান নূর, ওমর ফারুক, সালমান সাদীসহ আরও অনেকে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ