বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাদক ও পর্ণোগ্রাফিতে জড়িত সকলকে গ্রেফতার করে জাতিকে কলঙ্কমুক্ত করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি চিত্রজগতের সদস্য ও মডেলদের গ্রেফতারের মধ্যদিয়ে যেন কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসছে। মডেলের অন্তরালে তাদের অনৈতিক কার্যকলাপ, মাদক ও পর্ণোগ্রাফির মত ঘৃণিত ব্যবসার খবর জনমনে ঘৃণার সৃষ্টি করেছে।

গ্রেফতারকৃতদের সাথে থাকা জব্দকৃত ইয়াবা, মদ, হিরোইন, শিসা, বিকৃত যৌনাচারে ব্যবহৃতি উপাদান অভিভাবক মহলকে বিস্মিত করেছে। তাদের অনৈতিক কার্যকলাপ, মাদক ও পর্ণোগ্রাফির সাথে রাজনৈতিক দলের বিকৃত মস্তিষ্কসম্পন্ন ব্যক্তিবর্গ ও প্রশাসনের বিপথগামী সদস্যদের সখ্যতায় জনমনে আরও সংশয় ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

আজ সোমবার (৯ আগষ্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নগর আমেলার (ভার্চূয়াল) বৈঠকে সভাপতির বক্তব্যে নগর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ উপর্যুক্ত মন্তব্য করেন।

তিনি আরও বলেন, একটা সময় এদেশে ‘দারুচিনি দ্বীপের নায়িকা খুঁজছি’, ‘সুন্দরী প্রতিযোগিতা’ ইত্যাদি বিভিন্ন নামে বেনামে মডেল তৈরীর হিরিক পড়েছিল। সেসময় দেশের সচেতন ওলামায়ে কেরাম ও সচেতন ব্যাক্তিবর্গের হাজারও প্রতিবাদে রাষ্ট্রনায়করা কর্ণপাত করেননি।

তার কুপ্রভাব জাতিকে আজ বহন করতে হচ্ছে। এখনও সাংস্কৃতির নামে নানান অশ্লীল কর্মকান্ড কখনো রাতের আধারে আবার কখনও ঘোষণা দিয়ে করা হচ্ছে। চরিত্র বিধ্বংসী এহেন কর্মকান্ড ঠেকাতে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে এদেশের হাজার বছরের সুস্থ ধারার সামাজিক সংস্কৃতি ও ঐতিহ্য ধ্বংস হয়ে পশুর সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে। যা আমাদের কারও জন্যই শুভকর নয়।

কাজেই আগামী প্রজন্মকে চারিত্রিক পদস্খলন ও নৈতিক অধ:পতন থেকে বাঁচাতে মাদক ও পর্ণোগ্রাফি সহ সকল প্রকার অশ্লীল ও অনৈতিক কার্যকলাপের সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে কঠোর আইনের আওতায় আনতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মু. মুরাদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, অর্থ সম্পাদক ডাক্তার মুজিবর রহমান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ