বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে দুই পুলিশ নিহত, আহত ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে সড়কের পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও অন্তত ২১ জন।

গতকাল রোববার সন্ধ্যায় পুলিশকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। বেলুচিস্তানের প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

শহরের সেরেনা হোটেল সংলগ্ন সড়কে এ বোমা বিস্ফোরণের ঘটনায় আহত ২১ জনের মধ্যে ১২ জন পুলিশ সদস্য রয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, মোটরসাইকেলে করে বোমা নিয়ে পুলিশ ভ্যানকে লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বিস্ফোরণের শব্দে আশপাশের ভবনও কেঁপে ওঠে।

এ ঘটনার পর হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এখনো কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশটি আফগানিস্তান ও ইরানের সীমান্তসংলগ্ন। বহুদিন ধরে বিভিন্ন হামলার হুমকি দিয়ে আসছে বলে সে অঞ্চলে বসবাসকারী মুসলিমরা অভিযোগ করে আসছেন।

হামলার নিন্দা জানিয়ে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম জামাল খান বলেন, ‘সন্ত্রাসীরা প্রদেশের শান্তি নষ্ট করতে চায়। আমরা কোনোভাবেই সন্ত্রাসীদের ঘৃণ্য পরিকল্পনা সফল হতে দেব না।’ হামলার ঘটনায় দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশও দেন তিনি। সূত্র: আল জাজিরার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ