বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম দিনেই ট্রেনের টিকিট পেতে বিড়ম্বনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলমান বিধিনিষেধ শিথিল হওয়ায় কারণে আগামী বুধবার (১১ আগস্ট) থেকে ঢাকাসহ সারাদেশে যাত্রীবাহী ট্রেনগুলো চলাচল শুরু হচ্ছে। আর সেটা সামনে রেখে আজ সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার ঘোষণা থাকলেও ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

পূর্বের ঘোষণা বলা হয়েছে, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল রাজধানীসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে। বাংলাদেশ রেলওয়ে সূত্র আগেই জানিয়ে দেয়, কাউন্টারে ৫০% ও অনলাইন ও অ্যাপে বাকি ৫০% টিকিট বিক্রি করা হবে।

সকাল থেকে অনেকে অনলাইনে চেষ্টা করেও সার্ভারে সমস্যার কারণে টিকিট কাটতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। আবার কমলাপুর রেলস্টেশনের কাউন্টারে লাইনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরও টিকিট দেওয়া হচ্ছে না।

যাত্রীদের অভিযোগে জানা যায়, সার্ভার জটিলতার কারণে টিকিট দিচ্ছে না। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে প্রবেশের পর অনেক টিকিট প্রত্যাশী দেখতে পাচ্ছেন- ‘নো ট্রেন ফাউন্ড।’

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী বলেছেন, বিপুল সংখ্যক টিকিটের চাহিদার বিপরীতে সবসময়ই টিকিট কম থাকে। এ কারণে নিয়মকানুন জেনে ও ধৈর্য্য সহকারে টিকিট সংগ্রহ করতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ