বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীতে একদিনে আরও ২৯২ করোনা রোগী শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বগতি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৫ শতাংশ। এদিন ৮৬০ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

সোমবার (৯ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে।

এর আগে রোববার রাতের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সতের হাজার ৬২১ জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় এক জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়ায় ৩ জন, বেগমগঞ্জে ৬৩ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিলে ২৬ জন, সেনবাগে ২৭ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে রয়েছে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৫ শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭৮ জন, সুবর্ণচরে ৯ জন, হাতিয়ায় ৩ জন, বেগমগঞ্জে ৫১ জন, সোনাইমুড়ীতে ৫৫ জন, চাটখিলে ২৯ জন, সেনবাগে ১৭ জন, কোম্পানীগঞ্জে ৩৩ জন, কবিরহাটে ১৭ জন রয়েছেন। আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন এগার হাজার ৭২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৫৪ শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৬৯২ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ