বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশে টিকার আওতায় ১ কোটি ৮৬ লাখের বেশি মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ জন মানুষ কোভিড-১৯ টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪ লাখ ৭ হাজার ৮৩৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮২ লাখ ২৬ হাজার ৮৫৬ আর নারী ৫৭ লাখ ৮০ হাজার ৯৮১ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৯ লাখ ১৯ হাজার ৪৪৫ আর নারী ১৬ লাখ ৭৬ হাজার ৩৪৬ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ২ লাখ ৫৫ হাজার ২৮১ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৬৬ লাখ ৯ হাজার ১৪৫ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৬৬ হাজার ৮০১ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৪ লাখ ৩৮ হাজার ১৫৬ এবং নারী ৩৮ লাখ ১৭ হাজার ১২৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৪৪ লাখ ৩৫ হাজার ২১৮ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ২৮ লাখ ২৯ হাজার ৫৯ এবং নারী ১৬ লাখ ৬ হাজার ১৫৬ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ৯ হাজার ৯১ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৯৬২ জন।

এ দিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণ টিকাদান কর্মসূচিতে গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৬৩ হাজার ৩০২ এবং নারী ২৯ লাখ ৪৫ হাজার ৮৪৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৪ লাখ ৬৫ হাজার ১১৮ জন প্রথম ডোজ এবং ১ লাখ ৪৪ হাজার ২৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৫ লাখ ৮৬ হাজার ২৮৬ এবং নারী ২৮ লাখ ৭৮ হাজার ৮৩২ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৭৭ হাজার ১৬ জন পুরুষ এবং নারী ৬৭ হাজার ১১ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৬৬ হাজার ৮০১ জন। এদের মধ্যে পুরুষ ৫৬ হাজার ৬১৮ এবং নারী ১০ হাজার ১৮৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ১৬ হাজার ৫৪৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৩ হাজার ২৪৮ এবং নারী ৭ হাজার ৭ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১৩ হাজার ৩৭০ জন পুরুষ এবং নারী ৩ হাজার ১৭৬ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি করপোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা নিয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৪০১ জন। এদের মধ্যে পুরুষ ৯ লাখ ৮৮ হাজার ২২৫ ও নারী ৬ লাখ ৮৪ হাজার ১৭৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার পর্যন্ত ২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ২৭ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ