মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, মন্ত্রণালয়ের বিশেষ বার্তা পটুয়াখালীতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড যে ৮ উপকরণে ধোয়া হলো পবিত্র কাবা এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ শহীদ আরমান দিবস: কী ঘটেছিল সেদিন কিশোরগঞ্জে?

কোভ্যাকসিন ও কোভিশিল্ডের মিশ্র ডোজ বেশি কার্যকর: গবেষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে উৎপাদিত টিকা কোভিশিল্ড ও কোভ্যাকসিনের মিশ্র ডোজ একক ডোজের চেয়ে করোনা প্রতিরোধে বেশি কার্যকর। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর)।

পৃথক গবেষণা আইসিএমআর জানায়, করোনার ডেলটা ও ডেলটা প্লাস ভ্যারিয়েন্ট রুখতে কোভিশিল্ড ও কোভ্যাকসিনের সিঙ্গেল ডোজ অন্যান্য টিকার সিঙ্গেল ডোজের চেয়ে ভালো কাজ করে।

ভারতের উত্তর প্রদেশের ২০ জনকে ভুলবশত দুটি আলাদা প্রতিষ্ঠানের টিকা দেওয়া হয়। ওই ঘটনার পর মিশ্র টিকার ওপর গবেষণা শুরু করে আইসিএমআর। গত মে ও জুনের মধ্যে উত্তর প্রদেশে এ গবেষণা চালানো হয়। কয়েকশ' মানুষের শরীরে কোভিশিল্ড ও কোভ্যাকসিনের মিশ্র ডোজ পুশ করানো হয়।

এ নিয়ে গবেষণার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আইসিএমআর জানায়, এ দুই টিকা মিশ্র ডোজ শুধু নিরাপদই নয়, করোনার বিভিন্ন ধরনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতেও সক্ষম।

এর আগে গত মাসে মিশ্র টিকার বিষয়টি নিয়ে সতর্ক করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মিশ্র ডোজকে 'ভয়ানক প্রবণতা' বলে মন্তব্য করে সংস্থাটি। কেননা এ ধরনের টিকা প্রয়োগের বিষয়ে খুব সামান্য তথ্যই হাতে আছে। সূত্র:এনডিটিভি, ইন্ডিয়ান টাইমস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ