বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যাত্রী নিয়ে পিকআপ উল্টে নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাটোরের গুরুদাসপুরে একটি পিকআপ উল্টে নারী ও শিশুসহ ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। রবিবার (৮ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে কাছিকাটা টোলপ্লাজার অদুরে বাসস্ট্যান্ডের নিকট এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন। তবে প্রাথমিক অবস্থায় নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বনাপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, কুষ্টিয়া থেকে একটি পিকআপ ট্রাকে ১১জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে কাছিকাটা বাস্ট্যান্ডের কাছে পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং বাকী ছয়জন আহত হয়। আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে এক শিশুর মৃত্যু হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ