বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভারতে করোনার আরেকটি ধরন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা ভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের পর এবার ভাইরাসটির আরেকটি স্ট্রেইন শনাক্ত হয়েছে। দেশটির দুই রাজ্য মিজোরাম ও কর্নাটকে ইটা নামের এই ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে।

গত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে কর্নাটকের কর্তৃপক্ষ। তবে রাজ্য সরকার বলছে, করোনার ইটা ভ্যারিয়েন্ট নিয়ে এখনও চিন্তার কিছু নেই।

দুই সপ্তাহ আগে শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন মেঙ্গালুরুর এক বাসিন্দা। এরপর তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। পরে জানা যায়, তিনি করোনার ইটা ভ্যারিয়েন্টে আক্রান্ত। যেহেতু ভাইরাসের রূপ জানতে জিনোম সিকোয়েন্সিং করতে সময় লাগে। তাই ইটা-র উপস্থিতি জানতে কিছুটা সময় লেগেছে।

ভারতে এই ভ্যারিয়েন্টের প্রথম সন্ধান মিলে মিজোরামে। সেখানে অবশ্য এই সংক্রমণ ছড়ায়নি। তবে কয়েক দিনের ব্যবধানে কর্নাটকেও একই স্ট্রেইন শনাক্ত হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।

২০২০ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথম ইটা সংক্রমণের খবর মেলে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে কোনও একটি নির্দিষ্ট দেশে এই সংক্রমণ শুরু হওয়ার কথা বলা হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যারিয়েন্ট নিয়ে এখনও চিন্তার কিছু নেই। লোটা, কাপ্পা, ল্যামডা, আলফা, বিটা, গামা ও ডেল্টা এখন নজরে রয়েছে। ইটা সেই তালিকায় নেই। যদিও নাইজেরিয়াতে করোনার এই রূপ ইতোমধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবুও এখনই একে মারণ রূপ বলে মানতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ