বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে একদিনে আরও ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৩৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৯ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৯৩৩ জনের। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৫২১ জনে।

রোববার (৮ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শনিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষায় ৯৩৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫১৯ ও উপজেলার ৪১৪ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২০২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৬৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৯৫ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৭২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএলে দুইজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৩ জন, অ্যান্টিজেন টেস্টে ১৩৮ জন ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ