বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গর্ভবতী ও প্রসূতি মায়েদের টিকা দেয়ার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় টিকা বিষয়ক জাতীয় কমিটির পরামর্শ অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছ।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় টিকা দেয়ার শর্তাবলীতে বলা হয়েছে, গর্ভবতী টিকা গ্রহণের দিন অসুস্থ থাকলে তাকে টিকা দেয়া যাবে না। অনিয়ন্ত্রিত দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত গর্ভবতীকে টিকা দেয়া যাবে না। এছাড়া কোনো গর্ভবতীর ভ্যাকসিন অ্যালার্জির সমস্যা থাকলে তাকেও দেয়া যাবে না। কোনো গর্ভবতী ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণের পর এইএফআই কেস হিসাবে শনাক্ত হন তবে তাকেও দ্বিতীয় ডোজ দেয়া যাবে না।

এর আগে, রাজধানীসহ সারা দেশে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় দিন চলছে। প্রায় সব কেন্দ্রেই উপচেপড়া ভিড়। তবে টিকা বরাদ্দের তুলনায় মানুষ বেশি থাকায় অনেককেই ফিরে যেতে হচ্ছে। এদিকে রাজশাহী, চট্টগ্রাম, টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গণটিকা দেয়া হয়। প্রায় সব টিকা কেন্দ্রেই ব্যাপক ভিড় দেখা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ