বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আজ বন্ধ ব্যাংক-বীমা-শেয়ারবাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সরকারঘোষিত বিধিনিষেধের মেয়াদ আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে ব্যাংক লেনদেন চলবে সীমিত পরিসরে।

করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধ চলাকালে আজ রোববার (৮ আগস্ট) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক বন্ধ থাকায় এদিন শেয়ারবাজার ও বীমা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) পৃথকভাবে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ১৪ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরবর্তীতে এই বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এ প্রেক্ষিতে রোববার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেই সঙ্গে আগামী ৯ ও ১০ আগস্ট ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালনপূর্বক সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার ছাড়াও রোববার (৮ আগস্ট) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর ৯ ও ১০ আগস্ট ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা হতে বিকেল ৩টা পর্যন্ত।

একই সঙ্গে ৯ ও ১০ আগস্ট শেয়ারবাজারেও সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলবে। তবে লেনদেন শুরুর আগে ১৫ মিনিট প্রি-ওপেনিং সেশন চালু থাকবে এবং লেনদেন শেষে ১৫ মিনিট পোস্ট ক্লোজিং স্টেশন চালু থাকবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ