বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৬ ভাদ্র ১৪৩৩ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে: স্পিকার ইসলামি বইমেলায় লিটলম্যাগ কর্নার না রাখায় ছাত্র জমিয়তের ক্ষোভ এমপিদের নম্বর হ্যাক করে টাকা দাবি, সতর্ক করলেন চিফ হুইপ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ: ধর্মমন্ত্রী মক্কা বিজয়—ক্ষমার সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্ত র‌্যাব বিলুপ্ত, সংসদে নতুন বাহিনী ‘এসআরবি’ বিল পাস ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ‘ভারতের ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনও প্রতিনিধি অংশ নেবে না’  যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘শিক্ষার্থীদের জীবন বাঁচাতেই সরকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষার্থীদের জীবন বাঁচাতেই সরকার করোনার সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, তাদের (ছাত্র-ছাত্রীদের) জীবন যদি না থাকে তাহলে শিক্ষিত হয়ে কী হবে? তাই আগে জীবন বাঁচাতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর আইডিইবি মিলনায়তনে এক আলোচনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

‘সরকার ষড়যন্ত্র করে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দিচ্ছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যকে হাস্যকর ও দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এর আগেও দলটি ভ্যাকসিন নিয়ে ষড়যন্ত্রের গন্ধ খুঁজেছিল। তিনি বলেন, করোনাকালেও বিএনপির রাজনৈতিক কর্মসূচি একটাই, তা হচ্ছে পালাক্রমে সরকারের বিরুদ্ধে বিষোদগার আর মিথ্যাচার করা। দলটির কৌশল হলো মায়াকান্না আর লিপসার্ভিস।

ওবায়দুল কাদের বলেন, অন্ধকারে ঢিল না ছুড়ে সরকার কোথায় কী অনিয়ম করছে, বিএনপিকে তা স্পষ্ট করে বলতে হবে। সবকিছুতে ষড়যন্ত্র খোঁজা দলটির স্বভাবগত বৈশিষ্ট্যে রূপ নিয়েছে।

জনগণের প্রতি দায়িত্বশীলতার কথা ভুলে গিয়ে বিএনপি নেতাদের মুখ দিয়ে অসত্যের প্রলাপ বের হওয়াই স্বাভাবিক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ